সংবাদ

​আজ থেকে সারা দেশে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে ১০ দিন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:১৫ এএম

​আজ থেকে সারা দেশে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে ১০ দিন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে সারা দেশে আজ সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম। সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে দেশজুড়ে ৭২০টি ট্রাকের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

​টিসিবি জানিয়েছে, আজ ১১ মে শুরু হওয়া এই ট্রাকসেল কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত টানা ১০ দিন চলবে (শুক্রবার ব্যতীত)। প্রতিদিন নির্দিষ্ট স্থানে ট্রাকের মাধ্যমে সাধারণ ভোক্তারা পণ্য কেনার সুযোগ পাবেন।

​একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ নিচের পরিমাণ ও মূল্যে পণ্য কিনতে পারবেন:

ভোজ্যতেল: প্রতি লিটার ১৩০ টাকা (সর্বোচ্চ ২ লিটার)

চিনি: প্রতি কেজি ৮০ টাকা (সর্বোচ্চ ১ কেজি)​মসুর ডাল: প্রতি কেজি ৭০ টাকা (সর্বোচ্চ ২ কেজি)

​ঈদুল আজহা উপলক্ষে বিশেষ এই কার্যক্রমে ট্রাকগুলো যেভাবে বণ্টন করা হয়েছে:

ঢাকা মহানগর ও জেলা: ৫০টি ট্রাক।​চট্টগ্রাম মহানগর ও জেলা: ২০টি ট্রাক।

অন্যান্য বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলা: ১৫টি করে ট্রাক।

বাকি ৫৬টি জেলা: ১০টি করে ট্রাক।

​টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪০০ জন সাধারণ মানুষের কাছে পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো ১০ দিনে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

​উল্লেখ্য, কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমও এর পাশাপাশি চলমান থাকবে। তবে ট্রাকসেল থেকে যেকোনো সাধারণ ভোক্তা পণ্য সংগ্রহ করতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

​আজ থেকে সারা দেশে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু, চলবে ১০ দিন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত