সংবাদ

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৯:৪৮ এএম

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর প্রদেশ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

​গতকাল রাতেই তাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়। ভবানী ভবনে রাতভর জেরার পর আজ সোমবার তাদের বারাসত আদালতে তোলা হবে।

​তদন্তে নেমে সিআইডি ও এসটিএফ-এর গোয়েন্দারা ডিজিটাল লেনদেনের ওপর গুরুত্ব দেন। জানা যায়, খুনের পর পালানোর সময় বালি টোল প্লাজায় ইউপিআই (UPI)-এর মাধ্যমে টাকা পরিশোধ করেছিল ঘাতকরা। সেই ডিজিটাল ট্রেইল অনুসরণ করেই উত্তর প্রদেশে অভিযান চালিয়ে তিন শার্প শুটারকে গ্রেপ্তার করা হয়।

​বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ নেওয়ার আগেই এই হামলা হয়। গত ৬ মে রাতে মধ্যমগ্রামে দুষ্কৃতীরা চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে চার রাউন্ড গুলি চালায়। বুকে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ​তদন্তকারীরা জানিয়েছেন, খুনটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত।

​ঘাতকদের ব্যবহৃত গাড়ির নম্বর প্লেটটি ছিল নকল। শিলিগুড়ির এক বাসিন্দা ওএলএক্সে (OLX) গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন, সেই ছবি দেখেই নকল প্লেটটি তৈরি করা হয়েছিল।

​ঘটনার ধরন দেখেই পুলিশ আগে থেকে ধারণা করেছিল এতে ভাড়াটে খুনি বা বাইরের রাজ্যের অপরাধীরা জড়িত থাকতে পারে।

​গ্রেপ্তারকৃতদের আজ বারাসত আদালতে তুলে রিমান্ডে চাইবে সিআইডি। এই শার্প শুটারদের কে বা কারা ভাড়া করেছিল এবং সরাসরি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে টার্গেট করার নেপথ্যে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কি না, তা বের করাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সহকারী হত্যায় গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত