৭ মাত্রার জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো এবং দেশটিকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এমনটাই বলছে আন্তর্জাতিক সংবাদ সংস্থঅ আল-জাজিরা।
স্থানীয় সময় গতকাল বুধবার ভেনেজুয়েলায় ভূমিকম্প আঘাত হানার পর এক এক্সপোস্টে ক্রিস্টোফার লান্দাউ বলেন, “আজ সন্ধ্যায় বিধ্বংসী ভূমিকম্পের শিকার ভেনেজুয়েলার জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। এই কঠিন মুহূর্তে ঈশ্বর আমাদের ভেনেজুয়েলার ভাই-বোনদের পাশে থাকুন। আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি এবং সহায়তা কার্যক্রম সংগঠিত করছি। ভেনেজুয়েলা দীর্ঘজীবী হোক! আমরা আপনাদের সাথে আছি।”
গতকাল ভেনেজুয়েলার স্থানীয় সময় রাত ১১টার দিকে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দুই ভূমিকম্পের মাঝখানে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএসজিএস।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন