সংবাদ

‘দালাল’ অপবাদের প্রতিবাদে তাহিরপুরে ফারিয়ার মানববন্ধন

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:১৪ পিএম

 ‘দালাল’ অপবাদের প্রতিবাদে তাহিরপুরে ফারিয়ার মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুরে পেশাগত নিরাপত্তা ও হেনস্তা বন্ধের দাবিতে মানববন্ধন করছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। ছবি : সংবাদ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হেনস্তা, ‘দালাল’ আখ্যা দিয়ে আটক ও পেশাগত নিরাপত্তাহীনতার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) বাদাঘাট শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে ১২ জনসহ সারাদেশে ২৭ জন ওষুধ প্রতিনিধিকে আটক ও হেনস্তা করা হয়। প্রশাসন ও কিছু সংবাদমাধ্যমে তাদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক।

বক্তারা আরও বলেন, ‘আমরা নিত্যনতুন ওষুধ সম্পর্কে চিকিৎসকদের তথ্য দিই এবং সারা দেশে সময়মতো ওষুধ সরবরাহ নিশ্চিত করি। আমরা কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নই। করোনা মহামারির সময় যখন মানুষ ঘরবন্দী ছিল, তখন এই ওষুধ প্রতিনিধিরাই জীবনের ঝুঁকি নিয়ে গ্রাম থেকে গ্রামে ওষুধ পৌঁছে দিয়েছেন। সে সময় সেবা দিতে গিয়ে অনেক প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়ে মারাও গেছেন।’

ফারিয়া নেতারা দাবি করেন, ওষুধ প্রতিনিধিরা দেশের শিক্ষিত সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। অথচ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে তাদের প্রায়ই হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে তারা সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বাদাঘাট ফারিয়ার সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, প্রচার সম্পাদক আলমগীর কবির, ওষুধ প্রতিনিধি সাদেক আহমদ, বাসিক আহমদ ও মুস্তফা কামাল প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

‘দালাল’ অপবাদের প্রতিবাদে তাহিরপুরে ফারিয়ার মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত