সংবাদ

আজ পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:৪৫ এএম

আজ পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'কান চলচ্চিত্র উৎসব'-এর ৭৯তম আয়োজনের পর্দা উঠছে আজ মঙ্গলবার (১২ মে)। ফ্রান্সের ভূমধ্যসাগর তীরের শহর কান-এ আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই জমকালো উৎসব। বিশ্বসেরা নির্মাতা, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের পদচারণায় ইতোমধ্যে মুখর হয়ে উঠেছে কান শহর।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কানের ঐতিহ্যবাহী ‘পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে’ প্রাঙ্গণে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। লাল গালিচায় (রেড কার্পেট) বিশ্বের নামকরা তারকাদের উপস্থিতিতে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। এবারের আসরের উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় ফরাসি অভিনেত্রী আইসা মাইগা

এবারের উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতির গুরুদায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত নির্মাতা পার্ক চান-উক। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর মূল প্রতিযোগিতায় ২১টি চলচ্চিত্র স্থান পেয়েছে।

সবচেয়ে কাঙ্ক্ষিত ‘পাম দ’র’ বা স্বর্ণপাম পুরস্কারের লড়াইয়ে থাকছেন বিশ্বখ্যাত সব নির্মাতারা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:

  • আসগর ফারহাদি (ইরান) – চলচ্চিত্র: প্যারালাল টেলস
  • পেদ্রো আলমোদোভার (স্পেন) – চলচ্চিত্র: বিটার ক্রিসমাস
  • হিরোকাজু কোরে-এদা (জাপান) – চলচ্চিত্র: শিপ ইন দ্য বক্স
  • রিউসুকে হামাগুচি (জাপান) – চলচ্চিত্র: অল অব আ সাডেন
  • পাওয়েল পাভলিকোভস্কি (পোল্যান্ড) – চলচ্চিত্র: ফাদারল্যান্ড

বিশ্লেষকদের মতে, এবার হলিউডের চেয়ে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার চলচ্চিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে একমাত্র নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স, যার চলচ্চিত্র ‘দ্য ম্যান আই লাভ’ আশির দশকের নিউইয়র্কের এইডস সংকট নিয়ে নির্মিত।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। এছাড়া বিশেষ প্রিমিয়ার বিভাগে হলিউড তারকা জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রপেলার: ওয়ান-ওয়ে নাইট কোচ’ প্রদর্শিত হবে।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এ বছর সম্মানসূচক ‘পাম দ’র’ পাচ্ছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পরিচালক পিটার জ্যাকসন এবং মার্কিন সংগীত ও চলচ্চিত্র ব্যক্তিত্ব বারব্রা স্ট্রাইস্যান্ড

আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। নতুন প্রজন্মের নির্মাতাদের অংশগ্রহণ এবং বিশ্ব সিনেমার বৈচিত্র্য ফুটিয়ে তোলাই এবারের আসরের মূল সুর হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

আজ পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত