লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ে জেলার যেন্দীন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরের শফিকুল
ইসলাম এবং আশাশুনি উপজেলার কাদাকাটির মো. নাহিদুল ইসলাম।
বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জারি করা এক শোক বার্তায়
জানানো হয়, নিহত দুই বাংলাদেশি তাদের নিজ আবাসস্থলে অবস্থান করছিলেন। সেই সময় ইসরায়েলি
ড্রোন থেকে ছোড়া হামলায় ঘটনাস্থলেই তারা প্রাণ হারান। বর্তমানে শফিকুল ও নাহিদুলের
মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার
হোসাইন স্বাক্ষরিত এক বার্তায় এই দুই প্রবাসীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
দূতাবাস নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জানিয়েছে।
গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ
ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দক্ষিণ লেবাননে সংঘর্ষ ও সামরিক অভিযান
থামেনি। প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বাহিনী আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা অব্যাহত
রেখেছে, যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও প্রবাসী শ্রমিকরা। হিজবুল্লাহর পক্ষ থেকেও
পাল্টা আক্রমণের খবর পাওয়া গেছে।
লেবাননের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুই বাংলাদেশির এমন
মৃত্যুতে তাদের নিজ জেলা সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন