সংবাদ

ঘুষের অভিযোগে মহেশপুর ভূমি অফিসের নাজিরকে শোকজ

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

ঘুষের অভিযোগে মহেশপুর ভূমি অফিসের নাজিরকে শোকজ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিস। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাজির মো. হুমায়ূন আজাদ লাবলুকে ঘুষ গ্রহণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার  (১১ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত চিঠিতে তাকে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে নাজিরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

হুমায়ূন আজাদের বিরুদ্ধে অভিযোগ, খাসজমির ডিসিআর (খাজনা রসিদ) ও নামজারির কাজ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। কিন্তু টাকা নিলেও দীর্ঘ সময় ধরে তিনি কাজ সম্পন্ন করেননি।

ভুক্তভোগী আব্বাস আলীর দাবি, পোড়াপাড়া বাজারের ১ দশমিক ৮২ শতক খাসজমির ডিসিআর পাওয়ার জন্য তিনি নাজিরকে ৭০ হাজার টাকা দিয়েছেন। তবে এক বছর পার হয়ে গেলেও এখনো কাজ হয়নি। একইভাবে কুসুমপুর গ্রামের রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের কাছ থেকেও নামজারির কথা বলে প্রায় দেড় লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজির মো. হুমায়ূন আজাদ লাবলু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঘুষের অভিযোগে মহেশপুর ভূমি অফিসের নাজিরকে শোকজ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাজির মো. হুমায়ূন আজাদ লাবলুকে ঘুষ গ্রহণের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। সোমবার  (১১ মে) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ স্বাক্ষরিত চিঠিতে তাকে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে নাজিরকে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

হুমায়ূন আজাদের বিরুদ্ধে অভিযোগ, খাসজমির ডিসিআর (খাজনা রসিদ) ও নামজারির কাজ করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তিনি মোটা অঙ্কের ঘুষ নিয়েছেন। কিন্তু টাকা নিলেও দীর্ঘ সময় ধরে তিনি কাজ সম্পন্ন করেননি।

ভুক্তভোগী আব্বাস আলীর দাবি, পোড়াপাড়া বাজারের ১ দশমিক ৮২ শতক খাসজমির ডিসিআর পাওয়ার জন্য তিনি নাজিরকে ৭০ হাজার টাকা দিয়েছেন। তবে এক বছর পার হয়ে গেলেও এখনো কাজ হয়নি। একইভাবে কুসুমপুর গ্রামের রফিকুল ইসলাম ও সাইফুল ইসলামের কাছ থেকেও নামজারির কথা বলে প্রায় দেড় লাখ টাকার বেশি নেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজির মো. হুমায়ূন আজাদ লাবলু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত