ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, হাসপাতালে স্বচ্ছতা নিশ্চিত করা ও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়াই তার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে তিনি কারও সঙ্গে কোনো আপস করবেন না।
শুক্রবার (২৬ জুন) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কর্তৃপক্ষ এই সংবর্ধনার আয়োজন করে।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, "প্রধানমন্ত্রী সব খাতেই সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন। তবে আমাদের অন্যতম অগ্রাধিকারের জায়গা হলো স্বাস্থ্য খাত। ভৌগোলিক কারণে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেসব অনিয়ম রয়েছে, তা যেকোনো মূল্যে দূর করতে হবে।"
হাসপাতালের চিকিৎসা সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, রোগী হাসপাতালে এসে যদি সঠিক সেবা না পান এবং চিকিৎসার অভাবে তাকে ঢাকায় পাঠাতে হয়, তবে তা হাসপাতালের অদক্ষতা হিসেবে গণ্য হবে। তিনি আরও বলেন, "হাসপাতালে দুর্নীতি বন্ধ করতে পারলে সেবার মান অনেক উন্নত হবে। এটি জনগণের প্রতি আমার দায়বদ্ধতা।"
রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট না করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো অনৈতিক কাজ করতে না পারে, সেদিকে কঠোর নজর রাখা হবে। হাসপাতালের সুনাম রক্ষায় তিনি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা। আরও উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আলী আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।
/

শুক্রবার, ২৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন