সংবাদ

ঘিওরে শোক শোভাযাত্রায় পবিত্র আশুরা পালন

প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রতিনিধি, ঘিওর (মানিকগঞ্জ)
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৮:০৯ পিএম

ঘিওরে শোক শোভাযাত্রায় পবিত্র আশুরা পালন
আশুরা উপলক্ষে কাসেদের দলের শোক শোভাযাত্রা। ছবিঃ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা পালিত হয়েছে। ১০ মহরম শহীদে কারবালার স্মরণে আজ শুক্রবার (২৬ জুন) উপজেলায় শোক শোভাযাত্রা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার ১ নম্বর পয়লা ইউনিয়নের কান্দা কুষ্টিয়া এলাকায় ইমামিয়া কাসেদের দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সৌজন্যে ও সার্বিক সহযোগিতায় ছিলেন রাহেলা ওয়াইসী, মমতাজ চিশতী, শামীমা আক্তার ও লিজা ওয়াইসী।

আল মাসুদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন (মাস্টার)। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খাদেম হাসান বেপারি ও কাসেদের দলের দলপতি সফিজ মাধব্বর।

স্মরণ সভায় বক্তারা কারবালার প্রান্তরে ইমাম হোসেন (রা.) ও তার সঙ্গীদের আত্মত্যাগের কথা স্মরণ করে ইসলামের সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান। পরে একটি শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কাসেদের দলের সদস্যরা ঐতিহ্যবাহী জারি-শরিফ ও মাতম পরিবেশন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পয়লা ইউনিয়ন যুবদলের সভাপতি উজ্জ্বল হোসেন ভুলু, মোটর চালক দলের সভাপতি নয়ন প্রধান, মতিউর রহমান ও সাইদুর মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহড়া পাক দরবার শরিফের পীর শাহ সুফি ফিরোজ আহমেদ চিশতী ও ড. মো. আরশেদ আলী।

অনুষ্ঠান শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

ঘিওরে শোক শোভাযাত্রায় পবিত্র আশুরা পালন

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত