সংবাদ

বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে হত্যার অভিযোগ

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম

বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে হত্যার অভিযোগ
নিহত আব্দুল মোতালিবের মরদেহ নিয়ে স্বজনদের আহাজারি। ছবিঃ সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের কুলচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগনে মোহাম্মদ আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত ব্যক্তির নাম আব্দুল মোতালিব (৬৪)। তিনি মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলফাজ উদ্দিন বেপারীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মহিউদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নিয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে সুতার ব্যবসার জন্য স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনকে ১২ লাখ ১৩ হাজার টাকা দেন আব্দুল মোতালিব। দীর্ঘদিনেও সেই টাকা ফেরত না পাওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসার জন্য গত ১২ জুন একটি সালিশ হয়। সেখানে মুছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন মেম্বার বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে আব্দুল মোতালিব পাওনা টাকার বিষয়ে জানতে আনোয়ার মেম্বারের কাছে যান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার মেম্বার বৃদ্ধের দাড়ি ধরে ধাক্কা দেন এবং কিলঘুষি মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল ও পরে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত ইউপি সদস্য আনোয়ার হোসেন পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৬ জুন ২০২৬

বন্দরে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত