সংবাদ

হামে মৃত্যু ৪০০ ছাড়াল: দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:২৪ পিএম

হামে মৃত্যু ৪০০ ছাড়াল: দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

​দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বর্তমান পরিস্থিতিকে ‘প্রাকৃতিক দুর্যোগ’ হিসেবে অভিহিত করে তিনি জানিয়েছেন, তদন্তের মাধ্যমে এই সংকটের পেছনের কারণ ও দোষীদের খুঁজে বের করা হবে।

​বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের কাছ থেকে পোলিও ভ্যাকসিন গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

​স্বাস্থ্যমন্ত্রী বলেন, "হামের বর্তমান সংক্রমণ পরিস্থিতি অনেকটা প্রাকৃতিক দুর্যোগের মতো। তবে সরকার দ্রুত পদক্ষেপ নেওয়ায় এই সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। দেশের অধিকাংশ জেলায় টিকাদান কার্যক্রম শেষ হয়েছে এবং বাকি শিশুদেরও দ্রুত টিকার আওতায় আনা হবে।"

​সময়মতো টিকা না পাওয়ায় দেশজুড়ে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি হিসেবেই মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে। হাসপাতালের ওয়ার্ডগুলো এখন সন্তান হারানো মায়েদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে। যদিও বর্তমানে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ৯৮ শতাংশকে টিকার আওতায় আনা হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবুও সংক্রমণের গতি কমছে না। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে টিকাদানে গাফিলতিই এই মহামারির মূল কারণ।

​অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, আগামী জুন মাসের মধ্যে সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই কার্যক্রম জোরদার করা হচ্ছে।

​সরকারের টিকাদান কর্মসূচি (EPI) গতিশীল করতে এদিন চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন সরকারকে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান হিসেবে প্রদান করে। টিকা গ্রহণকালে মন্ত্রী এই সহায়তার জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান।

​হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসার পর পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলে জানান মন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, "এই জাতীয় সংকটের পেছনে কারো অবহেলা বা দায় থাকলে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

হামে মৃত্যু ৪০০ ছাড়াল: দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত