সংবাদ

সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৪:১৪ পিএম

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মো. লিয়াকত আলী খান (বামে) ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (ডানে)।

নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. মো. বোরহান উদ্দিন নতুন এই কমিটি ঘোষণা করেন। কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খানকে সভাপতি ও দৈনিক দিনকাল’র প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহসভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া। সহসভাপতি পদে রয়েছেন এটিএন বাংলার তাজুল ইসলাম মানিক, চলতি ধারা সম্পাদক এম বি আলম ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এহসানুল হক খসরু।

সিনিয়র সহসাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলা প্রতিনিধি মো. মোজাম্মেল হোসেন এবং সহসাধারণ সম্পাদক পদে দৈনিক খবরপত্রের আবদুস শাকুর হান্নান, দৈনিক আমার সংবাদ’র মো. ইমাম উদ্দিন আজাদ ও দৈনিক উপকূল সম্পাদক মো. ইদ্রিস মিয়া মনোনীত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন— কোষাধ্যক্ষ মো. কামরুল কানন (ইসলামী টিভি), সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন (দৈনিক প্রতিদিনের সংবাদ), দপ্তর সম্পাদক নাসিম শুভ (এখন টিভি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. গোলাম কিবরিয়া রাহাত (স্টার নিউজ) এবং তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান (ঢাকা মেইল)।

এছাড়া আকাশ মো. জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, রিজোয়ান, এম এস জামাল, জহিরুল হক জহির, মো ইব্রাহিম, আবদুল কাইয়ুম মানিকসহ ১৮ জনকে নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে।

সকালে জেলার বিভিন্ন উপজেলা ও শহর থেকে আসা সাংবাদিকদের উপস্থিতিতে প্রেস ক্লাব মিলনায়তন মুখরিত হয়ে ওঠে। সভায় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ইউনিয়ন জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।

নতুন কমিটির লক্ষ্য হিসেবে সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি, তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ এবং সদস্যদের আপদকালীন সহায়তার কথা জানানো হয়। তৃণমূলের সংবাদকর্মীদের মর্যাদা রক্ষায় ইউনিয়নটি সবসময় সোচ্চার থাকবে বলে নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত