সংবাদ

প্রকল্প বাস্তবায়নে গতি আনার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:১৭ পিএম

প্রকল্প বাস্তবায়নে গতি আনার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন প্রকল্পের বর্তমান বাস্তবায়ন অবস্থা এবং কাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং সঠিক ব্যয় ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে টেকসই জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণ দায়িত্বশীলতা জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সশরীরে এবং ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

প্রকল্প বাস্তবায়নে গতি আনার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন প্রকল্পের বর্তমান বাস্তবায়ন অবস্থা এবং কাজের গুণগত মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করা এবং সঠিক ব্যয় ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কর্মকর্তাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক স্বচ্ছ ব্যবহারের মাধ্যমে টেকসই জনকল্যাণমুখী প্রকল্প গ্রহণ করতে হবে। উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের পূর্ণ দায়িত্বশীলতা জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকরা সশরীরে এবং ভার্চুয়ালি এই সভায় অংশগ্রহণ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত