সারাদেশে হাম মহামারীতে শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি পদক্ষেপের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটি।
আজ মঙ্গলবার (১২ মে) সকালে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এ বিক্ষোভ সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, স্মারকলিপিতে আগামী ১৯ মে’র মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় অবস্থান ও ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি কমরেড হাসান হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তারা সরকারের কড়া সমালোচনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড রাগীব আহসান মুন্না, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষসহ অনেকে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন