সংবাদ

‘এই মেঘলা দিনে’ প্রকাশ করলেন মিমি আলাউদ্দিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

‘এই মেঘলা দিনে’ প্রকাশ করলেন মিমি আলাউদ্দিন

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিমি আলাউদ্দিন প্রকাশ করেছেন নতুন মৌলিক গান এই মেঘলা দিনে। চলতি বছরে ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি গানটি প্রকাশ করা হয়েছে।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়। গানটি প্রকাশ পেয়েছে ‘আলাউদ্দিন আলী মিউজিক ট্রেজার’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে মিমি আলাউদ্দিন বলেন, গানটির কথা ও সুর তার কাছে ভীষণ ভালো লেগেছে বলেই দ্রুত শ্রোতাদের মাঝে নিয়ে এসেছেন। প্রকাশের পর কাছের মানুষ ও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভালো কথা ও সুর ছাড়া কোনো গান গাইতে আগ্রহ পান না। এই গানটি তার মনে ধরেছে বলেই গেয়েছেন। সামনে আরও কয়েকটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান এই শিল্পী।

উল্লেখ্য, গত পহেলা বৈশাখে মিমি আলাউদ্দিন–এর কণ্ঠে প্রকাশ পায় বৈশাখীতে বসবে রঙের মেলা শিরোনামের আরেকটি মৌলিক গান। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর ও সংগীত করেছেন নাদিম ভূঁইয়া।

স্টেজ শোতেও নিয়মিত পারফর্ম করেন মিমি আলাউদ্দিন। নিজের গানের পাশাপাশি তিনি গাইতে ভালোবাসেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মিতালী মুখার্জি–এর জনপ্রিয় গানও। দেশে-বিদেশের নানা স্টেজ শোতে অংশ নিয়ে দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

‘এই মেঘলা দিনে’ প্রকাশ করলেন মিমি আলাউদ্দিন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিমি আলাউদ্দিন প্রকাশ করেছেন নতুন মৌলিক গান এই মেঘলা দিনে। চলতি বছরে ধারাবাহিকভাবে নতুন গান প্রকাশের পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি গানটি প্রকাশ করা হয়েছে।

গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন নাদিম ভূঁইয়া। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌরভ ঘোষ নিলয়। গানটি প্রকাশ পেয়েছে ‘আলাউদ্দিন আলী মিউজিক ট্রেজার’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে মিমি আলাউদ্দিন বলেন, গানটির কথা ও সুর তার কাছে ভীষণ ভালো লেগেছে বলেই দ্রুত শ্রোতাদের মাঝে নিয়ে এসেছেন। প্রকাশের পর কাছের মানুষ ও শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ভালো কথা ও সুর ছাড়া কোনো গান গাইতে আগ্রহ পান না। এই গানটি তার মনে ধরেছে বলেই গেয়েছেন। সামনে আরও কয়েকটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান এই শিল্পী।

উল্লেখ্য, গত পহেলা বৈশাখে মিমি আলাউদ্দিন–এর কণ্ঠে প্রকাশ পায় বৈশাখীতে বসবে রঙের মেলা শিরোনামের আরেকটি মৌলিক গান। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির এবং সুর ও সংগীত করেছেন নাদিম ভূঁইয়া।

স্টেজ শোতেও নিয়মিত পারফর্ম করেন মিমি আলাউদ্দিন। নিজের গানের পাশাপাশি তিনি গাইতে ভালোবাসেন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মিতালী মুখার্জি–এর জনপ্রিয় গানও। দেশে-বিদেশের নানা স্টেজ শোতে অংশ নিয়ে দর্শক-শ্রোতার ভালোবাসা পেয়েছেন তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত