সংবাদ

ঈদের নাটক ‘ঘরবন্দী’তে তারা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:১৩ পিএম

ঈদের নাটক ‘ঘরবন্দী’তে তারা

আগামী ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঘরবন্দী’। নাটকটি পরিচালনা করেছেন মহিন খান এবং এটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম বাশার, চিত্রলেখা গুহ, তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা, সেলজুক তারিক আল হাশিমি এবং অনুভব মাহবুবসহ আরও অনেকে। ইতোমধ্যে ঢাকার অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

নাটকের গল্প আবর্তিত হয়েছে এক দম্পতিকে ঘিরে, যাদের বিয়ের পর সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়। পারিবারিকভাবে তাদের একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়, যেন তাদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়। ধীরে ধীরে তাদের সম্পর্কের পরিবর্তন ঘটে এবং ভালোবাসার নতুন সূচনা হয়। নাটকটির মূল বার্তা—ডিভোর্স কোনো সমাধান নয়; বরং সম্পর্ক টিকিয়ে রাখতে পারস্পরিক বোঝাপড়া জরুরি।

নাটকটি নিয়ে চিত্রলেখা গুহ জানান, গল্পটি পারিবারিক জীবনের বাস্তব চিত্র তুলে ধরেছে এবং এতে ইতিবাচক বার্তা রয়েছে। তিনি পরিচালক মহিন খানের প্রশংসা করে বলেন, গল্পটি অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে।

অন্যদিকে তাহমিনা সুলতানা মৌ বলেন, অস্ট্রেলিয়ায় ধারাবাহিক নাটকের কাজ শেষে দেশে ফিরেই তিনি ঈদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ‘ঘরবন্দী’ নাটকটিকে তিনি সমসাময়িক জীবনের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করে জানান, নির্মাতা যথেষ্ট যতœ নিয়ে কাজটি করেছেন।

অনুভব মাহবুবও আশাবাদ ব্যক্ত করে বলেন, নাটকটির গল্প ও তার চরিত্র দর্শকদের ভালো লাগবে। তিনি পুরো ইউনিটের পরিশ্রমের প্রশংসা করেন।

সব মিলিয়ে, আসন্ন ঈদে ‘ঘরবন্দী’ নাটকটি দর্শকদের জন্য পারিবারিক সম্পর্কের একটি আবেগঘন ও বার্তাসমৃদ্ধ উপস্থাপনা নিয়ে আসছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ঈদের নাটক ‘ঘরবন্দী’তে তারা

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত