সংবাদ

পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান

দশের জনপ্রিয় ব্যান্ড সৌলস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রকাশ করেছে রবীন্দ্রসংগীত ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া।

গানটি ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে প্রকাশ করা হয়। সৌলসের কিবোর্ডিস্ট মীর মাসুম জানান, দীর্ঘদিন ধরেই তারা গানটি করার পরিকল্পনা করছিলেন। তিনি বলেন, স্বরলিপি অনুসরণ করে যত্নসহকারে গানটির নতুন পরিবেশনা তৈরি করা হয়েছে।

ব্যান্ডটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌলস আনপ্লাগড আঙ্গিকে মোট ৯টি গান প্রকাশ করছে। এরই মধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ পাবে তাদের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’।

বর্তমানে সৌলসের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ড্রামার অভিজিৎ সেনগুপ্ত। নিয়মিত জ্যামিং, দেশ-বিদেশে কনসার্ট এবং নতুন প্রকাশনা নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

পার্থ বড়ুয়ার কণ্ঠে রবীন্দ্রনাথের গান

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

দশের জনপ্রিয় ব্যান্ড সৌলস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর–এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ শ্রদ্ধাঞ্জলি হিসেবে প্রকাশ করেছে রবীন্দ্রসংগীত ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’। গানটিতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া।

গানটি ব্যান্ডটির ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে প্রকাশ করা হয়। সৌলসের কিবোর্ডিস্ট মীর মাসুম জানান, দীর্ঘদিন ধরেই তারা গানটি করার পরিকল্পনা করছিলেন। তিনি বলেন, স্বরলিপি অনুসরণ করে যত্নসহকারে গানটির নতুন পরিবেশনা তৈরি করা হয়েছে।

ব্যান্ডটির ৫০ বছর পূর্তি উপলক্ষে সৌলস আনপ্লাগড আঙ্গিকে মোট ৯টি গান প্রকাশ করছে। এরই মধ্যে তিনটি গান প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ পাবে তাদের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’।

বর্তমানে সৌলসের সঙ্গে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ড্রামার অভিজিৎ সেনগুপ্ত। নিয়মিত জ্যামিং, দেশ-বিদেশে কনসার্ট এবং নতুন প্রকাশনা নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ডটি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত