বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্টার’ এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ সিডনি চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শনের জন্য আমন্ত্রণ পেয়েছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত।
পরিচালক জানান,
চলচ্চিত্রটির অস্ট্রেলিয়া প্রিমিয়ার হতে যাচ্ছে এই উৎসবে। তিনি বলেন, মানুষের ওপর ক্ষমতার
প্রভাব এবং তার মনস্তাত্ত্বিক বিশ্লেষণই ‘মাস্টার’-এর মূল বিষয়। বাংলাদেশের একটি বনঘেঁষা
প্রান্তিক জনপদের গল্প হয়েও এটি কীভাবে বিশ্বজনীন হয়ে উঠতে পাওে এই আমন্ত্রণ তারই প্রমাণ।
এর আগে সিনেমাটি
নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে
শীর্ষ পুরস্কার অর্জন করে আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়। সামনে আরও বেশ কিছু আন্তর্জাতিক
উৎসবে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও জানান নির্মাতা।
রেজওয়ান শাহরিয়ার
সুমিত বলেন, দর্শক ও আয়োজকদের আগ্রহ থেকেই বোঝা যাচ্ছে যে ছবিটির গল্প সবার কাছে গ্রহণযোগ্যতা
পাচ্ছে। ক্ষমতার মোহে মানুষের নৈতিকতার পতন—এই চিরন্তন বিষয়টি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক
হওয়ায় ছবিটি দর্শকদের নাড়া দিচ্ছে।
‘মাস্টার’ মূলত
একজন আদর্শবাদী মানুষের নৈতিকতা ধরে রাখার সংগ্রামের গল্প। এতে দেখানো হয়েছে, ক্ষমতা
ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন মানুষকে পরিবর্তিত করে ফেলে।
চলচ্চিত্রটিতে অভিনয়
করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া
বারী মম এবং শরীফ সিরাজসহ আরও অনেকে।
স্টার সিনেপ্লেক্সে
মুক্তির অপেক্ষায় অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’। জনপ্রিয় ভিডিও গেম
মর্টাল কম্ব্যাট অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ৮ মে আন্তর্জাতিক মুক্তির পাশাপাশি বাংলাদেশেও
স্টার সিনেপ্লেক্স-এ একযোগে প্রদর্শিত হবে।
১৯৯২ সালে শুরু
হওয়া ‘মর্টাল কম্ব্যাট’ গেম সিরিজের জনপ্রিয়তা থেকেই ১৯৯৫ সালে প্রথম চলচ্চিত্র নির্মিত
হয়, এরপর ১৯৯৭ সালে মুক্তি পায় মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন। তবে নতুন প্রজন্মের
দর্শকদের কাছে ২০২১ সালের মর্টাল কম্ব্যাট বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার
আসছে এর সিক্যুয়েল।
সিনেমাটি পরিচালনা
করেছেন সাইমন ম্যাকোয়েড। এতে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা,
জো তাসলিম, জেসিকা ম্যাকনামিসহ আরও অনেকে।
গল্পে দেখা যাবে,
পৃথিবী-রাজ্য রক্ষার জন্য চ্যাম্পিয়নদের এক চূড়ান্ত লড়াইয়ে নামতে হয় আউটারওয়ার্ল্ডের
সম্রাট শাও কানের বিরুদ্ধে। নতুন সংযোজন হিসেবে জনি কেজ চরিত্রটি গল্পে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে। তবে শুধু শত্রুর সঙ্গেই নয়, নিজেদের মধ্যেও দ্বন্দ্বের সম্ভাবনা তৈরি
হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
অ্যাকশন, ভিজ্যুয়াল এফেক্ট এবং বড় পরিসরের লড়াইয়ের দৃশ্য—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। বিশ্বজুড়ে বিশাল ফ্যানবেজ থাকায় মুক্তির আগেই তৈরি হয়েছে বড় প্রত্যাশা। আগের সিনেমার সাফল্যের পর এবার আরও বড় ও বাস্তবসম্মত অ্যাকশন দেখার আশা করছেন দর্শকরা।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন