সংবাদ

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করল বার কাউন্সিল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১:০২ এএম

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করল বার কাউন্সিল

অবশেষে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ১২ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ মে) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হতে একজন প্রার্থীকে মোট তিনটি ধাপ পার করতে হয়:

১. এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা: প্রথম ধাপে প্রার্থীদের এই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

২. লিখিত পরীক্ষা: এমসিকিউ পরীক্ষায় যারা পাস করবেন, তারা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

৩. মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর প্রার্থীদের ভাইভা বা মৌখিক পরীক্ষায় বসতে হয়।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই বার কাউন্সিল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। চূড়ান্তভাবে সফল প্রার্থীরাই সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার বৈধ অধিকার ও সনদ লাভ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করল বার কাউন্সিল

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

অবশেষে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ১২ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৩ মে) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুন (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আইনজীবী হিসেবে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হতে একজন প্রার্থীকে মোট তিনটি ধাপ পার করতে হয়:

১. এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষা: প্রথম ধাপে প্রার্থীদের এই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

২. লিখিত পরীক্ষা: এমসিকিউ পরীক্ষায় যারা পাস করবেন, তারা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

৩. মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় সফল হওয়ার পর প্রার্থীদের ভাইভা বা মৌখিক পরীক্ষায় বসতে হয়।

মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই বার কাউন্সিল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। চূড়ান্তভাবে সফল প্রার্থীরাই সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনার বৈধ অধিকার ও সনদ লাভ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত