সংবাদ

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রতিনিধি,মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি,মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:২৫ এএম

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
যশোর জেনারেল হাসপাতাল। ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত একটার দিকে মহেশপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম বৈষ্ণব বিহারী মণ্ডল। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে বৈষ্ণব বিহারী অবৈধ পথে ভারতে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, “ঘটনাটি এই মুহূর্তে আমাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানও একই কথা জানান। তিনি বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত একটার দিকে মহেশপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম বৈষ্ণব বিহারী মণ্ডল। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোপাল চন্দ্র মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে প্রায় ২৩ দিন আগে বৈষ্ণব বিহারী অবৈধ পথে ভারতে চিকিৎসা নিতে যান। চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তিনি। এ সময় বিএসএফ তাকে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে তার শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়। সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, “ঘটনাটি এই মুহূর্তে আমাদের জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানও একই কথা জানান। তিনি বলেন, বিষয়টি তার জানা নেই, তবে এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত