সংবাদ

যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১০:৫১ এএম

যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

তিন দিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার (১৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই রুশ তাণ্ডবে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী এদিন প্রায় ৮০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিশেষ করে ওডেসা, লভিভ এবং রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর ছিল। কিন্তু বিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ল দেশ দুটি।

রুশ হামলার জবাবে বসে থাকেনি ইউক্রেনও। তারা রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন অভিযান পরিচালনা করেছে। ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার ওরেনবার্গের একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। মস্কোর দাবি অনুযায়ী, বুধবার ভোররাতে ইউক্রেন রাশিয়ার তিনটি শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যুদ্ধবিরতি শেষে ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

তিন দিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই ইউক্রেনজুড়ে ভয়াবহ ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার (১৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই রুশ তাণ্ডবে অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী এদিন প্রায় ৮০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিশেষ করে ওডেসা, লভিভ এবং রাজধানী কিয়েভসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক রয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। গত ৯ মে থেকে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর ছিল। কিন্তু বিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ল দেশ দুটি।

রুশ হামলার জবাবে বসে থাকেনি ইউক্রেনও। তারা রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক ড্রোন অভিযান পরিচালনা করেছে। ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার ওরেনবার্গের একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। মস্কোর দাবি অনুযায়ী, বুধবার ভোররাতে ইউক্রেন রাশিয়ার তিনটি শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত