আগামী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছর (২০২৭) এসএসসি পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বুধবার (১৩
মে) বিকেলে গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)
বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী
বলেন, করোনা মহামারি ও বিভিন্ন অনিবার্য কারণে গত কয়েক বছরে দেশের শিক্ষাব্যবস্থায়
যে সেশনজট তৈরি হয়েছে, তা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে শিক্ষা
মন্ত্রণালয়। শিক্ষার্থীদের ওপর থেকে মানসিক ও পড়ালেখার অতিরিক্ত চাপ কমাতে এবং পাঠদান
কার্যক্রম সুশৃঙ্খল করতে বাস্তবসম্মত সময়সূচি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টভাবে বলেন: "আগামী বছর এসএসসি পরীক্ষা জানুয়ারির
শেষে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার আলোচনা চলছে। পরবর্তী বছরগুলোতে সেশনজট
পুরোপুরি নিরসন করে পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আয়োজনের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।"
শিক্ষামন্ত্রী
আরও যোগ করেন, শিক্ষা মন্ত্রণালয় বা নীতিনির্ধারকদের কোনো ভুলের কারণে যেন কোনো শিক্ষার্থীর
জীবন থেকে মূল্যবান সময় ঝরে না পড়ে, সে ব্যাপারে সরকার অত্যন্ত সচেতন। তিনি বলেন,
"কোনো শিক্ষার্থীর জীবন থেকে যেন অতিরিক্ত দুই বছর ঝরে না পড়ে, সে জন্য আমরা
ধীরে ধীরে সবকিছু সমন্বয় (সিংক্রোনাইজ) করছি।"
শিক্ষা কার্যক্রমকে
পূর্ণ গতিতে ফিরিয়ে আনতে এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশের মাধ্যমে
সেশনজটমুক্ত শিক্ষাব্যবস্থা গড়া এখন সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন