লালমনিরহাটের আদিতমারীতে মাত্র ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে ধস্তাধস্তির সময় কাইয়ুম উল্ল্যা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের হাজিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম উল্ল্যা পশ্চিম ভেলাবাড়ি নয়ারহাট এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকান থেকে কলা কিনে ২০ টাকা বাকি রেখেছিলেন কাইয়ুম উল্ল্যা। বুধবার সন্ধ্যায় তিনি বাজারে গেলে মজিদুল ওই পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কি হয়। এ সময় মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই কাইয়ুম উল্ল্যার মৃত্যু হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, পাওনা টাকা নিয়ে ধস্তাধস্তির সময় ওই বৃদ্ধ হৃদ্রোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন