সংবাদ

উন্নয়নের ছোঁয়া লাগেনি পাকুরিয়ার প্রধান সড়কে

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:৩২ পিএম

উন্নয়নের ছোঁয়া লাগেনি পাকুরিয়ার প্রধান সড়কে
ভাঙাচোরা সড়কে যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ছবি : সংবাদ

সকাল হলেই শুরু হয় টিকে থাকার লড়াই। স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী কিংবা বৃদ্ধ, সবাইকে চলতে হয় একই পথে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাকুরিয়া গ্রামের এই প্রধান সড়কটিই এখন স্থানীয়দের কাছে যন্ত্রণার অপর নাম। গ্রামজুড়ে উন্নয়নের নানা চিত্র দেখা গেলেও এই সড়কটি যেন রয়ে গেছে মানচিত্রের বাইরে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থান থেকে ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। শুষ্ক মৌসুমে ধুলার ঝড় আর বর্ষায় এসব গর্তে পানি জমে সড়কটি কাদার সমুদ্রে পরিণত হয়। ফলে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এটি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে ধরনা দিলেও কোনো সুরাহা হয়নি। সামান্য বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে অসুস্থ রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কিংবা কৃষিপণ্য বাজারে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

গ্রামের বাসিন্দা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাকিল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছোটবেলা থেকে এই রাস্তার একই দশা দেখে বড় হচ্ছি। এখনো কোনো পরিবর্তন নেই। উন্নয়ন শুধু আশ্বাসেই সীমাবদ্ধ।” স্থানীয়দের দাবি, আশপাশের এলাকায় উন্নয়ন হলেও পাকুরিয়া গ্রামটি বারবার অবহেলিত থেকে যাচ্ছে। দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে পরে কথা বলবেন বলে জানান। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সড়কটির বেহাল দশার কথা তিনি জেনেছেন। সড়কটি আইডিভুক্ত কি না তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তালিকাভুক্ত থাকলে এলজিইডির মাধ্যমে প্রকল্প প্রস্তাব পাঠানো হবে, অন্যথায় বিকল্প ব্যবস্থার সুযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে লিখিত আবেদন পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পাকুরিয়ার বাসিন্দারা এখন আর আশ্বাসে তুষ্ট থাকতে চান না। কাদা আর ধুলার পথ মাড়িয়ে একটি স্বাভাবিক চলাচলের সড়কের অপেক্ষায় প্রহর গুনছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৩ মে ২০২৬

উন্নয়নের ছোঁয়া লাগেনি পাকুরিয়ার প্রধান সড়কে

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত