সংবাদ

কলারোয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫৭ পিএম

কলারোয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন সাম্মী লায়লা ইসলাম। ছবি : সংবাদ

সাতক্ষীরার কলারোয়ায় 'তথ্য অধিকার আইন, ২০০৯' বিষয়ক এক সচেতনতা ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় কলেজের সততা সংঘের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুহা. আজমল হোসেন।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। তিনি মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এছাড়া নাগরিক হিসেবে তথ্য পাওয়ার অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও মো. মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।

প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কলারোয়ায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সাতক্ষীরার কলারোয়ায় 'তথ্য অধিকার আইন, ২০০৯' বিষয়ক এক সচেতনতা ওরিয়েন্টেশন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার ধানদিয়া বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজে দ্য কার্টার সেন্টারের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মশালায় কলেজের সততা সংঘের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুহা. আজমল হোসেন।

কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দ্য কার্টার সেন্টারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সাম্মী লায়লা ইসলাম। তিনি মানবাধিকার সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের গুরুত্ব ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন। এছাড়া নাগরিক হিসেবে তথ্য পাওয়ার অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন ও মো. মহসীন আলী এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান।

প্রোগ্রাম অফিসার অ্যাডভোকেট নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত