সংবাদ

সাঘাটায় ব্রিজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

সাঘাটায় ব্রিজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
সাঘাটা থানা, গাইবান্ধা। ছবি : সংবাদ

গাইবান্ধার সাঘাটা উপজেলার দেওয়ানতলা ব্রিজের নিচে নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

​এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

সাঘাটায় ব্রিজের নিচে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

গাইবান্ধার সাঘাটা উপজেলার দেওয়ানতলা ব্রিজের নিচে নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

​এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেলে ব্রিজের নিচে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে সাঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

​এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত