যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৭ মে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বাংলাদেশ প্যারেড’। বাংলাদেশ সোসাইটির আয়োজনে এবং ফাহাদ সোলায়মানের প্রতিষ্ঠান ‘হিউমিনিটি এম্পাওয়ারম্যান্ট রাইটস ফাউণ্ডেশনের’ ব্যানারে আয়োজিত এই প্যারেডে অংশ নিতে বাংলাদেশ থেকে যাচ্ছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা।
এবারের আয়োজনে জাতীয়
চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান
এবং অভিনেতা আব্দুন নূর সজল-সহ আরও কয়েকজন শিল্পী অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক ফাহাদ
সোলায়মান।
ফাহাদ সোলায়মান
জানান, তিনি ‘বাংলাদেশ প্যারেড’-এর একজন প্রতিষ্ঠাতা সদস্য। তার প্রতিষ্ঠান দ্বিতীয়বারের
মতো এই আয়োজনের দায়িত্ব পেয়েছে। তিনি বলেন, এবারের প্যারেডকে আগের চেয়ে আরও বর্ণাঢ্য
ও আকর্ষণীয় করে তুলতে তারা কাজ করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত আরও অনেক বাংলাদেশি
শিল্পীও এবারের আয়োজনে যুক্ত থাকবেন।
ইতোমধ্যে রিচি সোলায়মান
ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছেছেন। আগামী কয়েকদিনের মধ্যে অন্য শিল্পীরাও সেখানে যোগ দেবেন
বলে জানা গেছে।
রিচি সোলায়মান বলেন,
গত বছরও তিনি এই প্যারেডে অংশ নিয়েছিলেন এবং এবারও বিশেষ প্রস্তুতি নিয়েই নিউইয়র্কে
এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, সবার অংশগ্রহণে এবারের ‘বাংলাদেশ প্যারেড’ আরও সফল ও
প্রাণবন্ত হবে।
অন্যদিকে, আসন্ন
ঈদে নতুন কোনো নাটকে দেখা যাবে না রিচি সোলায়মানকে। তিনি জানান, যুক্তরাষ্ট্র সফরের
কারণে নতুন কয়েকটি নাটকের কাজ হাতছাড়া হয়েছে। তবে ঈদ উপলক্ষে বিভিন্ন নির্মাতার নাটকে
দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত
‘দম’ ও বনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী।
এদিকে অভিনেতা আব্দুন নূর সজল নতুন সিনেমা ‘দুজনে’-তে অভিনয় করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে থাকবেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমাটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন