সংবাদ

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৭:৫৮ এএম

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

​যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। লন্ডনের হোটেল হিলটনের লবিতে এক অনানুষ্ঠানিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ​রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম জানান, শনিবার সকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই তাৎক্ষণিক সাক্ষাৎ ঘটে।

​সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

​একই সাথে, বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে অত্যন্ত ধৈর্য্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেন সুদানের প্রধানমন্ত্রী।

​ড. কামিল ইদ্রিস সুদানে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ​"বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও জোরদার হবে।"

​সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

​যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস। লন্ডনের হোটেল হিলটনের লবিতে এক অনানুষ্ঠানিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ​রাষ্ট্রপতির একান্ত সচিব মো. দিদারুল আলম জানান, শনিবার সকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই তাৎক্ষণিক সাক্ষাৎ ঘটে।

​সাক্ষাৎকালে সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল ইদ্রিস রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বাংলাদেশের জনগণের সার্বিক কল্যাণ ও রাষ্ট্রপতির সুস্বাস্থ্যের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

​একই সাথে, বাংলাদেশের সাম্প্রতিক সংকটময় সময়ে অত্যন্ত ধৈর্য্য ও বিচক্ষণতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য রাষ্ট্রপতির ভূয়সী প্রশংসা করেন সুদানের প্রধানমন্ত্রী।

​ড. কামিল ইদ্রিস সুদানে নিয়োজিত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ​"বাংলাদেশ ও সুদানের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও জোরদার হবে।"

​সুদানের প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি সুদানের জনগণের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত