সংবাদ

ভারত থেকে দেশে ঢুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৯:১৬ এএম

ভারত থেকে দেশে ঢুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

আওয়ামী লীগ আমলে চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাটের সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে অবৈধ পথে ভারত থেকে দেশে প্রবেশের সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।

​আটকের সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) পাসপোর্টসহ মোট ৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

​সাব্বির বিন শামস আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রধান নির্বাহী পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার স্থায়ী বাড়ি লালমনিরহাট শহরেই।

​পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের পর তার চলাফেরা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় পাঠায়। ওয়ান স্টপ সার্ভিস বা অবৈধ অনুপ্রবেশের দায়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি জানা গেছে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে।

​শনিবার রাত ৮টার দিকে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, "আপাতত তার বিরুদ্ধে দুদকের একটি মামলার তথ্য পাওয়া গেছে। সাব্বির বিন শামসকে লালমনিরহাট জেলা সদরে নিয়ে আসা হচ্ছে। তাকে বিশদ জিজ্ঞাসাবাদের পর এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।" ​আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

ভারত থেকে দেশে ঢুকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত