জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, চিত্রনাট্যকার ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার (১৭ মে) ভারত থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।
তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে
এসে পৌঁছাবে। এরপর ওই দিনই বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস জামে মসজিদে তাঁর প্রথম
জানাজা অনুষ্ঠিত হবে।
কায়সার হামিদ আরও জানান, পরদিন সোমবার (১৮ মে) বায়তুল মোকাররম
জাতীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে কারিনাকে তাঁর পৈতৃক নিবাস মুন্সীগঞ্জ জেলার গজারিয়া
উপজেলায় চিরনিদ্রায় দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, মারাত্মক লিভার সংক্রান্ত জটিলতায়
ভুগছিলেন কারিনা। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল।
কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ
চমৎকার সব কনটেন্ট তৈরির মাধ্যমে খুব অল্প সময়েই তরুণ দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন
কারিনা কায়সার। পরবর্তীতে ওটিটি (OTT) প্ল্যাটফর্ম এবং ছোটপর্দার নাটকের জগতেও নিজের
অভিনয়শৈলীর ছাপ রাখেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও কাজ
করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’
ও চরকির ‘৩৬-২৪-৩৬’।
কারিনা কায়সারের এই অকাল ও আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন
অঙ্গন এবং নেটদুনিয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন