সংবাদ

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:১৮ পিএম

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

আসন্ন জুন মাসের জাতীয় বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাধীন ‘ফ্যামিলি কার্ড’-এর জন্য বরাদ্দ অনেক বেশি রাখা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা-বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। এই পথসভা শেষ করে তিনি জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি নির্ধারিত পথসভায় বক্তব্য রাখার উদ্দেশ্যে রওনা হন।

জনগণের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে আমরা দেশের কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখননের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আজকে তারই অংশ হিসেবে আমি চাঁদপুর সফরে যাচ্ছি। সেখানে একাধিক খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা নির্বাচনের সময় জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়েছি। আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, জনগণের কাছে দেওয়া আমাদের সব প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

মুদাফরগঞ্জের এই পথসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ সকাল থেকেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লা ও চাঁদপুরের সড়ক-মহসড়কে লাখো মানুষের ঢল নেমেছে। এই পথসভাগুলোর পর তিনি চাঁদপুরে গিয়ে ‘খোর্দ্দ খাল’ ও ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৬ মে ২০২৬

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত