সংবাদ

সুনামগঞ্জে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি

জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
জেলা বার্তা পরিবেশক, সুনামগঞ্জ
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:২১ পিএম

সুনামগঞ্জে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি
ছবি : সংবাদ

সুনামগঞ্জে সব সরকারি প্রতিষ্ঠানের ছাদে দ্রুত রুফটপ সোলার (ছাদে স্থাপনযোগ্য সৌর প্যানেল) স্থাপনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে হাউস, ফেড সুনামগঞ্জ, ক্লিন ও বিডব্লিউজিইডি নামের পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক শেরগুল আহমদ, ফেড সুনামগঞ্জের সভাপতি মো. আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, ফেড সুনামগঞ্জের সহসভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ এবং বাসস জেলা প্রতিনিধি আমিনুল ইসলামসহ অনেকে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুতের মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে তিন মাসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়সহ সব সরকারি অফিসে রুফটপ সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা রয়েছে। সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল ভবনের অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

উদ্যোক্তারা জানান, রুফটপ সোলার স্থাপন করলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং সরকারি অফিসের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। এটি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাবে, জ্বালানি আমদানিনির্ভরতা হ্রাস করবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় সহায়ক হবে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহের মধ্যে রয়েছে-জেলার সব সরকারি অবকাঠামোর ছাদে দ্রুত সোলার স্থাপনের কার্যকর উদ্যোগ নেওয়া, তদারকি নিশ্চিত করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করা এবং সাধারণ জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করা। এ ছাড়া নেট-মিটারিং সুবিধা সহজ ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের দাবিও জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

সুনামগঞ্জে সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত