সংবাদ

একটি পত্রিকা ৭৫ বছর টিকে থাকা অনেক বড় বিষয়

শফিক রেহমান
শফিক রেহমান সম্পাদক, যায়যায়দিন
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৩:৩৮ পিএম

একটি পত্রিকা ৭৫ বছর টিকে থাকা অনেক বড় বিষয়

দৈনিক সংবাদ একটি প্রগতিশীল চিন্তা ও চেতনার কাগজ। সবসময় সাধারণ মানুষের কথা বলে। যেকোনো আন্দোলন সংগ্রামে মানুষের পক্ষে থেকেছে। প্রতিষ্ঠার শুরু থেকে এই সংবাদপত্রটি মুসলিম লীগ ঘরানার ছিলো।

পরবর্তীতে পত্রিকাটি আহমদুল কবির কিনে নেন। তিনি নিজে সমাজতান্ত্রিক চিন্তা ধারার লোক ছিলেন। কাগজটিতেও সেই চিন্তার প্রতিফলন ঘটান।

বামপন্থী অনেক লেখক এখানে নিয়মিত লিখতেন। আমার বন্ধু সিরাজুল ইসলাম চৌধুরী ‘গাছপাথর’ ছদ্মনামে নিয়মিত লিখেছেন। বোধ করি আমারও দু-একটি লেখা এই পত্রিকাটিতে ছাপা হয়েছিলো।

সংবাদ অনেক সাংবাদিক তৈরি করেছে। এই দেশে একটি পত্রিকা দীর্ঘ ৭৫ বছর টিকে থাকা অনেক বড় বিষয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে দিয়ে এই পত্রিকা আরও দীর্ঘ সময় ধরে থাকুক এবং এর সমৃদ্ধি কামনা করি।

প্রতিষ্ঠানটির সংবাদকর্মীদের জন্মদিনের শুভেচ্ছা জানাই।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

একটি পত্রিকা ৭৫ বছর টিকে থাকা অনেক বড় বিষয়

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

দৈনিক সংবাদ একটি প্রগতিশীল চিন্তা ও চেতনার কাগজ। সবসময় সাধারণ মানুষের কথা বলে। যেকোনো আন্দোলন সংগ্রামে মানুষের পক্ষে থেকেছে। প্রতিষ্ঠার শুরু থেকে এই সংবাদপত্রটি মুসলিম লীগ ঘরানার ছিলো।

পরবর্তীতে পত্রিকাটি আহমদুল কবির কিনে নেন। তিনি নিজে সমাজতান্ত্রিক চিন্তা ধারার লোক ছিলেন। কাগজটিতেও সেই চিন্তার প্রতিফলন ঘটান।

বামপন্থী অনেক লেখক এখানে নিয়মিত লিখতেন। আমার বন্ধু সিরাজুল ইসলাম চৌধুরী ‘গাছপাথর’ ছদ্মনামে নিয়মিত লিখেছেন। বোধ করি আমারও দু-একটি লেখা এই পত্রিকাটিতে ছাপা হয়েছিলো।

সংবাদ অনেক সাংবাদিক তৈরি করেছে। এই দেশে একটি পত্রিকা দীর্ঘ ৭৫ বছর টিকে থাকা অনেক বড় বিষয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে দিয়ে এই পত্রিকা আরও দীর্ঘ সময় ধরে থাকুক এবং এর সমৃদ্ধি কামনা করি।

প্রতিষ্ঠানটির সংবাদকর্মীদের জন্মদিনের শুভেচ্ছা জানাই।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত