সংবাদ

‘সত্যের পথে অবিচল থাকার অঙ্গীকার’

সংবাদের ৭৬ বছরে পদার্পণ : বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজন

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৫:২৪ পিএম

সংবাদের ৭৬ বছরে পদার্পণ : বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজন
নওগাঁর বদলগাছীতে ‘সংবাদ’-এর ৭৫ বছরপূর্তি ও ৭৬ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে কেক কাটছেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুলসহ অতিথিরা। ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে‘সংবাদ’র ৭৫ বছরপূর্তি ও ৭৬ বছরে পদার্পণ উদ্‌যাপিত হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে সংবাদ পরিবার বদলগাছীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, ‘দৈনিক সংবাদ দেশের সাংবাদিকতার ইতিহাসে বিশ্বাস ও বস্তুনিষ্ঠতার এক অনন্য নাম। যুগের প্রয়োজনে তথ্য আদান-প্রদানের মাধ্যম বদলালেও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব কখনো ফুরায় না। সংবাদ সেই দায়বদ্ধতা বজায় রেখেছে বলেই আজও মানুষের আস্থার প্রতীক হয়ে আছে।’ তিনি তরুণ সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিকতায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রতিনিধি সানজাদ রয়েল সাগরের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম দবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার ও বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ পথচলায় দৈনিক সংবাদ সবসময় গণমানুষের কথা বলেছে। গুজব ও অপতথ্যের এই যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। সংবাদ ভবিষ্যতেও দেশ ও মানুষের কল্যাণে সাহসী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সানজাদ রয়েল সাগর। সঞ্চালনা করেন বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জার গিফারী। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভা শেষে অতিথিরা কেক কেটে পত্রিকাটির নতুন বছরে পদার্পণ উদ্‌যাপন করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৭ মে ২০২৬

সংবাদের ৭৬ বছরে পদার্পণ : বদলগাছীতে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত