সংবাদ

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ তরুণী গ্রেপ্তার

প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:৫৪ পিএম

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ তরুণী গ্রেপ্তার
কুড়িগ্রামের চিলমারীতে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তরুণী নাজমিন আক্তার। ছবি : সংবাদ

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১২ কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (২২) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমিন আক্তার যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল পাঁচটার দিকে চিলমারী থানা-পুলিশের একটি দল মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় নাজমিনকে সন্দেহজনকভাবে তল্লাশি করে তার কাছে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তরুণীকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কুড়িগ্রামে ১২ কেজি গাঁজাসহ তরুণী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ১২ কেজি গাঁজাসহ নাজমিন আক্তার (২২) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) বিকেলে উপজেলার মাটিকাটা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমিন আক্তার যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল পাঁচটার দিকে চিলমারী থানা-পুলিশের একটি দল মাটিকাটা মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় নাজমিনকে সন্দেহজনকভাবে তল্লাশি করে তার কাছে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা এই গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তরুণীকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত