সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারী

‘সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত’

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

‘সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত’
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংবাদ

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারত থেকে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ‘ডিস্টার্ব’ করছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে পারলেই সীমান্ত হত্যা বন্ধ হবে। একই সঙ্গে সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থতার দায় নিয়ে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’

ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে ‘খুনি বাহিনী’ হিসেবে আখ্যায়িত করে এনসিপি নেতা বলেন, ‘তারা বাংলাদেশের মানুষের ওপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে। যুবসমাজকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে সীমান্তে মাদক ও ইয়াবা সরবরাহ করছে ভারত।’ সম্প্রতি কসবাসহ বিভিন্ন সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের নীরব ভূমিকারও সমালোচনা করেন তিনি।

বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘নিহত খাদিমুলের বাবা জানিয়েছেন, তার ছেলে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন। অথচ বিজিবি যে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে, তা বিএসএফের সাজানো বয়ানের কপি মাত্র। সীমান্তের সাধারণ মানুষ চোরাচালানি নয়, বরং তারা বিএসএফের অত্যাচার ও নির্যাতনের শিকার।’

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়ে সরকারকে উত্যক্ত করেছিল। ঠিক একই কায়দায় শেখ হাসিনা ওপারে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সহায়তায় সীমান্তে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছেন।’

সীমান্তে নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এযাবৎকালে সীমান্তে যত মানুষ শহীদ হয়েছেন, সরকারকে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা ক্ষমতায় এলে প্রতিটি শহীদ পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেব।’

পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে সরকারকে দ্রুত ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান তিনি। একই সঙ্গে সীমান্তবাসীকে আত্মরক্ষায় সংঘবদ্ধ হওয়ার পরামর্শ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘দায়িত্ব পালন করতে না পারলে আমাদের দায়িত্ব দিন; আমরা সরকারে এলে সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করব।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

‘সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত’

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত