সংবাদ

ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবি, নারী নিখোঁজ

প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রতিনিধি, ধুনট (বগুড়া)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবি, নারী নিখোঁজ
ছবি : সংবাদ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আঙ্গুরি বেগম (৫৭) নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আঙ্গুরি বেগম উপজেলার চুনিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী। তিনি একজন কৃষিশ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যমুনা নদীর পূর্ব পাড়ের চরাঞ্চলে কৃষিকাজ শেষে ১০-১১ জন শ্রমিক একটি নৌকায় করে পশ্চিম পাড়ের বানিয়াজান এলাকায় ফিরছিলেন। পথে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়। বানিয়াজান স্পার এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির পর পাশের বরইতলী ও মেঘাই এলাকার বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ১০ জনকে জীবিত উদ্ধার করেন। তবে আঙ্গুরি বেগম নদীতে তলিয়ে যান। সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারে যমুনা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ঝড়ের কবলে যমুনায় নৌকাডুবি, নারী নিখোঁজ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে ১১ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও আঙ্গুরি বেগম (৫৭) নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ আঙ্গুরি বেগম উপজেলার চুনিয়াপাড়া গ্রামের লাল মিয়ার স্ত্রী। তিনি একজন কৃষিশ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যমুনা নদীর পূর্ব পাড়ের চরাঞ্চলে কৃষিকাজ শেষে ১০-১১ জন শ্রমিক একটি নৌকায় করে পশ্চিম পাড়ের বানিয়াজান এলাকায় ফিরছিলেন। পথে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝোড়ো হাওয়া শুরু হয়। বানিয়াজান স্পার এলাকায় পৌঁছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

নৌকাডুবির পর পাশের বরইতলী ও মেঘাই এলাকার বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে ১০ জনকে জীবিত উদ্ধার করেন। তবে আঙ্গুরি বেগম নদীতে তলিয়ে যান। সংবাদ লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বলেন, ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় এক নারী নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধারে যমুনা নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত