সংবাদ

পবিপ্রবির সহ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

পবিপ্রবির সহ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকায় আয়োজিত মানববন্ধন। ছবি : সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সহ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক এস এম হেমায়েত জাহান ও তার সহযোগীদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলার লেবুখালী এলাকায় ‘পবিপ্রবির অংশীজন ও দুমকিবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সহ-উপাচার্য এস এম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিরতা উসকে দিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। কর্মসূচিতে শতাধিক নারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন নুরজাহান বেগম, সালমা আক্তার, বিউটি বেগম প্রমুখ। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালনের কথা থাকলেও সহ-উপাচার্য বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রশাসনিক পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে তাকে ও তার সহযোগীদের অপসারণ এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো নিরীহ রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা সংহতি প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

পবিপ্রবির সহ-উপাচার্যের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সহ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক এস এম হেমায়েত জাহান ও তার সহযোগীদের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলার লেবুখালী এলাকায় ‘পবিপ্রবির অংশীজন ও দুমকিবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সহ-উপাচার্য এস এম হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিরতা উসকে দিচ্ছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। কর্মসূচিতে শতাধিক নারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন নুরজাহান বেগম, সালমা আক্তার, বিউটি বেগম প্রমুখ। বক্তারা বলেন, একজন দায়িত্বশীল শিক্ষক হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালনের কথা থাকলেও সহ-উপাচার্য বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং প্রশাসনিক পরিবেশ নষ্ট হচ্ছে। অবিলম্বে তাকে ও তার সহযোগীদের অপসারণ এবং ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো নিরীহ রাজনৈতিক নেতা-কর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিশ্ববিদ্যালয়ের অংশীজনেরা সংহতি প্রকাশ করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত