সংবাদ

গফরগাঁওয়ে জঙ্গল থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:২০ পিএম

গফরগাঁওয়ে জঙ্গল থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার
কাউসার আলম (৪৪)।

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও গলাকাটা অবস্থায় কাউসার আলম (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাগলা থানার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রাম থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাউসার আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দরিচাইরবাড়িয়া গ্রামের একটি জঙ্গলে গাছে দুই হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির ধড় দেখতে পান স্থানীয় লোকজন। মাথাটি মরদেহের পাশেই পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় পর্যায়ে পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। পরে পিবিআই আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

গফরগাঁওয়ে জঙ্গল থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও গলাকাটা অবস্থায় কাউসার আলম (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার পাগলা থানার মশাখালি ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রাম থেকে খণ্ডিত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাউসার আলম দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দরিচাইরবাড়িয়া গ্রামের একটি জঙ্গলে গাছে দুই হাত বাঁধা অবস্থায় এক ব্যক্তির ধড় দেখতে পান স্থানীয় লোকজন। মাথাটি মরদেহের পাশেই পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয় পর্যায়ে পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়। পরে পিবিআই আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পিবিআইয়ের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত