সংবাদ

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:০১ এএম

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা

​দেশের ৯টি জেলায় আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

​শনিবার (২৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

​আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​ঝড়-বৃষ্টির এই পূর্বাভাসের কারণে উল্লিখিত অঞ্চলগুলোর নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনর্বার ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

​আজ দুপুর পর্যন্ত এই ৯টি জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং যেকোনো সময় দমকা হাওয়ার সাথে বজ্রবৃষ্টি শুরু হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

​দেশের ৯টি জেলায় আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

​শনিবার (২৩ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ আবহাওয়ার সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

​আবহাওয়া বার্তায় বলা হয়েছে— রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

​ঝড়-বৃষ্টির এই পূর্বাভাসের কারণে উল্লিখিত অঞ্চলগুলোর নদী অববাহিকায় চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত (পুনর্বার ১ নম্বর সতর্ক সংকেত) দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

​আজ দুপুর পর্যন্ত এই ৯টি জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং যেকোনো সময় দমকা হাওয়ার সাথে বজ্রবৃষ্টি শুরু হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত