সংবাদ

লাউয়াছড়ায় অবমুক্ত ৩ বিপন্ন কচ্ছপ

প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রতিনিধি, শ্রীমঙ্গল
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:৫৫ পিএম

লাউয়াছড়ায় অবমুক্ত ৩ বিপন্ন কচ্ছপ
বিপন্ন প্রজাতির সুন্ধি কচ্ছপ। ছবিঃ সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিপন্ন প্রজাতির ৩ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এ অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) রাতে শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে কচ্ছপগুলো বাজারে আনা হয়েছিল। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যান।

পরে উদ্ধার হওয়া তিনটি কচ্ছপ প্রথমে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে রাতেই কচ্ছপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা তিনটি সুন্ধি কচ্ছপই অক্ষত অবস্থায় ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

লাউয়াছড়ায় অবমুক্ত ৩ বিপন্ন কচ্ছপ

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিপন্ন প্রজাতির ৩ টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যান এ অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) রাতে শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, বিক্রির উদ্দেশ্যে কচ্ছপগুলো বাজারে আনা হয়েছিল। খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা সেখানে অভিযান চালান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যান।

পরে উদ্ধার হওয়া তিনটি কচ্ছপ প্রথমে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে রাতেই কচ্ছপগুলোকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা তিনটি সুন্ধি কচ্ছপই অক্ষত অবস্থায় ছিল। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলোকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত