সংবাদ

ঈদে টানা ১১ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

প্রতিনিধি, পঞ্চগড়
প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

ঈদে টানা ১১ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ভূটানের সাথে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মার্চ বন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।

তবে বাংলাবান্ধা স্থলবন্দর সময়ে ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

ঈদে টানা ১১ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ভূটানের সাথে টানা ১১ দিন সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মার্চ বন্দরের সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে ঈদের ছুটি শেষে আগামী ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে।

তবে বাংলাবান্ধা স্থলবন্দর সময়ে ইমিগ্রেশনের মাধ্যমে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত