সংবাদ

বাবার সেই ‘ধরার খাল’ পুনঃখননে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৩২ পিএম

বাবার সেই ‘ধরার খাল’ পুনঃখননে প্রধানমন্ত্রী
১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘ধরার খাল’ খনন করেছিলেন।

৪৭ বছর আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন ‘ধরার খাল’। সেই খাল এখন পুনঃখনন করলেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় তিনি এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন।

দুপুর ২টা ২০ মিনিটে ত্রিশালে পৌঁছে প্রধানমন্ত্রী এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন তিনি।

খাল পুনঃখনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও এসএসএফ সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে গেছে।

ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী নজরুল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। পরে নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। নজরুল একাডেমি প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

বাবার সেই ‘ধরার খাল’ পুনঃখননে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত