সংবাদ

তাহিরপুরে স্নানোৎসবে এসে প্রাণ হারালেন এক ব্যক্তি

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৮ পিএম

তাহিরপুরে স্নানোৎসবে এসে প্রাণ হারালেন এক ব্যক্তি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে পুণ্যস্নানে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার অদ্বৈত মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অজয় দাস, তিনি উজান সাফেলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মেলা কমিটির স্বেচ্ছাসেবক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বারুণী মেলা গঙ্গাস্নান উপলক্ষে যাদুকাটা নদীর তীরে লাখো পুণ্যার্থীর ঢল নামে। সকাল আনুমানিক ৮টার দিকে অদ্বৈত মন্দিরের সামনের বালুর চড়ে এক ব্যক্তিকে হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়তে দেখা যায়। তাৎক্ষণিকভাবে মেলা প্রাঙ্গণে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা তাকে উদ্ধার করে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে যায়। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্ত শনাক্তকরণের জন্য পুলিশি হেফাজতে রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০১ মে ২০২৬

তাহিরপুরে স্নানোৎসবে এসে প্রাণ হারালেন এক ব্যক্তি

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে পুণ্যস্নানে এসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার অদ্বৈত মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম অজয় দাস, তিনি উজান সাফেলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী মেলা কমিটির স্বেচ্ছাসেবক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বারুণী মেলা গঙ্গাস্নান উপলক্ষে যাদুকাটা নদীর তীরে লাখো পুণ্যার্থীর ঢল নামে। সকাল আনুমানিক ৮টার দিকে অদ্বৈত মন্দিরের সামনের বালুর চড়ে এক ব্যক্তিকে হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়তে দেখা যায়। তাৎক্ষণিকভাবে মেলা প্রাঙ্গণে দায়িত্বরত স্বেচ্ছাসেবকরা তাকে উদ্ধার করে অস্থায়ী মেডিকেল ক্যাম্পে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক নাজমুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে যায়। ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্ত শনাক্তকরণের জন্য পুলিশি হেফাজতে রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত