সংবাদ

​কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:৫৫ এএম

​কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হাইপারসনিক ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কো বড় ধরনের আঘাত হানতে পারে—ইউক্রেনীয় বিমান বাহিনীর এমন সতর্কবার্তা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই হামলা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

​প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৪ মে) রাত ১টার পরপরই পুরো কিয়েভজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। এর ঠিক আগেই ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সম্ভাব্য ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

​কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাশিয়ার এই হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এছাড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে শহরের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, কিয়েভের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্কুল প্রাঙ্গণে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এসে পড়লে সেখানে আগুন ধরে যায়। জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

এর আগে গত শনিবার (২৩ মে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এক বিবৃতিতে সতর্ক করে বলেছিলেন, রাশিয়া নতুন হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি এই দাবি করেছিলেন। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো।

​রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতি সাম্প্রতিক দিনগুলোতে আরও চরম আকার ধারণ করেছে। কিয়েভে নতুন করে এই ভয়াবহ হামলার পর শহরজুড়ে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৪ মে ২০২৬

​কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত