সংবাদ

গাছ রোপণ ও থানা পরিদর্শনে আইজিপি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৫৬ এএম

গাছ রোপণ ও থানা পরিদর্শনে আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বগুড়ার শাজাহানপুর থানা পরিদর্শন করেছেন।

র‌বিবার থানা পরিদর্শনে গিয়ে তিনি পুরো প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন। পরিদর্শনের পাশাপাশি পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে আইজিপি থানা চত্বরে একটি দারুচিনি গাছের চারা রোপণ করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক শৃঙ্খলা ও সেবার মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, রাজশাহী আরআরএফের কমান্ড্যান্ট দ্বীন মোহাম্মদ, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. শহীদ আবু সরোয়ারসহ অন‌্যান‌্য কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন।

​এছাড়াও স্থানীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদ উপস্থিত ছিলেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিক ইকবালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইজিপিকে স্বাগত জানান এবং পরিদর্শনে সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

গাছ রোপণ ও থানা পরিদর্শনে আইজিপি

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত