সংবাদ

ভেড়ামারায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:২৯ পিএম

ভেড়ামারায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা কলোনীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন নাদের আলীর ছেলে আকরাম মন্ডল (৪৮), নাজিমুদ্দিন (৫০) ও রুহুল (৩২) এবং সরুপের ঘোপ এলাকার আমজাদ হোসেন (৫০), তাঁর ছেলে আশিক (৩২) ও রাফি (২৭)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কাজীহাটা কলোনীপাড়া গ্রামের নাদের মন্ডলের সঙ্গে রেজাউল ইসলামের জমি নিয়ে গত ২০-২৫ বছর ধরে মামলা চলছে। আজ সকালে ওই বিতর্কিত জমিতে রেজাউল টিনশেড ঘর নির্মাণ করতে গেলে নাদের আলীর ছেলেরা তাতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং তিনজনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, জমি নিয়ে বিরোধ ও বেড়া দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

ভেড়ামারায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত