সংবাদ

নওগাঁর পশুর হাটে ৪৬ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
জেলা বার্তা পরিবেশক, নওগাঁ
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:১৮ পিএম

নওগাঁর পশুর হাটে ৪৬ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা
ছবি : সংবাদ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর পশুর হাটগুলোতে অতিরিক্ত হাসিল (খাজনা) আদায়, অনিয়ম ও জাল নোটের বিস্তার রোধে কঠোর তৎপরতা চালাচ্ছে জেলা প্রশাসন। গত ১৮ মে থেকে সোমবার (২৫ মে) পর্যন্ত জেলার বিভিন্ন হাটে ৪৬টি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৮টি মামলায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার মহাদেবপুর হাট, চকগৌড়ি হাট, সাপাহারের পাতাড়ি হাটসহ বিভিন্ন পশুর হাটে নিয়মিত তদারকি চলছে। হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায় বন্ধ করা, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো এবং ক্রেতা-বিক্রেতাদের হয়রানি প্রতিরোধে এই তদারকি চালানো হচ্ছে।

এ ছাড়া পশুর হাটে জাল নোট শনাক্ত করতে গুরুত্বপূর্ণ হাটগুলোতে ব্যাংক বুথ স্থাপন করা হয়েছে। এর ফলে ক্রেতা ও বিক্রেতারা তাৎক্ষণিকভাবে টাকা যাচাই করার সুযোগ পাচ্ছেন। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা। চকগৌড়ি হাটের ব্যবসায়ী সাইদুর রহমান বলেন, ‘হাটে জাল নোটের ভয় সব সময় থাকে। ব্যাংকের বুথ থাকায় এখন টাকা যাচাই করে নেওয়া যাচ্ছে, এতে প্রতারণার ঝুঁকি কমেছে।’

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘পশুর হাটে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারেন, সেদিকে আমাদের সর্বোচ্চ নজর রয়েছে।’

জেলা প্রশাসনের এই তৎপরতার ফলে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

নওগাঁর পশুর হাটে ৪৬ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত