সংবাদ

কালশীর আগুন ছড়াচ্ছে দ্রুত, পানি সংকটে ফায়ার সার্ভিস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:৪০ পিএম

কালশীর আগুন ছড়াচ্ছে দ্রুত, পানি সংকটে ফায়ার সার্ভিস
কালশী বস্তিতে দ্রুত ছড়াচ্ছে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়, যা মোট ইউনিটের সংখ্যা দাঁড়ায় ১৩টিতে।

তিনি জানান, আগুন দ্রুত বস্তির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৫ মে ২০২৬

কালশীর আগুন ছড়াচ্ছে দ্রুত, পানি সংকটে ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে লাগা আগুন দ্রুত আশপাশে ছড়িয়ে যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

সোমবার (২৫ মে) রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যুক্ত হয়, যা মোট ইউনিটের সংখ্যা দাঁড়ায় ১৩টিতে।

তিনি জানান, আগুন দ্রুত বস্তির অন্যান্য অংশে ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ঘটনাস্থলে পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত