নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিচার কার্যক্রম গতিশীল রাখতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্ট আদালতগুলো ছুটির দিনের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।
সোমবার (২৫ মে) বিকেলে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। রাজধানীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী ১ জুন অর্থাৎ ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই এই মামলার বিচারপ্রক্রিয়া শুরু হবে।
এরপর আইনমন্ত্রী বিকেল সাড়ে ৫ টার দিকে কার্পাসডাঙ্গায় নজরুল স্মৃতিবিজড়িত আটচালা কুঁড়েঘর পরিদর্শন করেন। সেখানে তিনি জাতীয় কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে মিশন স্কুল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে কার্পাসডাঙ্গায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আমরা সবাই কাজী নজরুল ইসলামের অনুসারী। নজরুল ইসলাম আমাদের চেতনার নাম। তিনি আমাদের এমন এক অমরত্ব দিয়ে গেছেন, যা বাঙালির আত্মপরিচয়ের অংশ হয়ে থাকবে।’ তিনি আরও বলেন, ‘যদি বিদ্রোহের কবিতার কথা বলি, নজরুল ভেসে ওঠেন। প্রেম, বিরহ কিংবা সাম্যের কথা বললেও নজরুলই সামনে আসেন। যে কবির কবিতায় হৃদয়ে স্পন্দন জাগে, রক্তে শিহরণ তোলে, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।’
নজরুল স্মৃতিকে ঘিরে স্থায়ী অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, কার্পাসডাঙ্গায় সরকারি জায়গায় জাতীয় কবির নামে একটি ‘নজরুল ইনস্টিটিউট’ নির্মাণ করা হবে। পাশাপাশি ভৈরব নদীর তীরে সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় একটি ‘নজরুল পাড়’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
পরে মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, নাটক ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনের এই উৎসবের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন